ইউএনও আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা
লালমনিরহাট-রংপুর মহাসড়ক দিয়ে কাকিনা পয়েন্ট হয়ে (মহিপুর শেখ হাসিনা সেতু) ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর-ঢাকা মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে পাটগ্রাম ট্রাক মালিক সমিতি।
বুধবার (১৯ জুলাই) বিকেলে ঘন্টাব্যাপী উপজেলার সরকারি কলেজ মোড় আবির চত্বরে এ সড়ক অবরোধে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা দূরপাল্লার নৈশ কোচ, পণ্যবাহী ট্রাকসহ প্রায় কয়েক শতাধিক বিভিন্ন যানবাহন জট লাগে। এ সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে যায়। জনসাধারণের দুর্ভোগ রোধে ইউএনও সমস্যা সমাধানে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
এ সড়ক দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে গত ২৯ মে ও ০১ জুন একই স্থানে সড়ক অবরোধ করে পাটগ্রাম ট্রাক মালিক সমিতি।
জানা গেছে, ১২১ কোটি টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ২০১৮ সালের এপ্রিল চলাচলের জন্য খুলে দেওয়া হয়। গত রোববার (২৮ মে) এ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রাক মালিক ও চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে।
বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলাসদর দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে প্রায় ৫৫ কিলোমিটার সড়ক বেশি গাড়ি/ট্রাক চালাতে হয়। এ সেতু দিয়ে গাড়ি চলাচলে ৫৫ কিলোমিটার পথ কমে আসে। এতে প্রতি গাড়িতে ১৩ থেকে ১৫ লিটার তেল সাশ্রয় হয়। এজন্য বুড়িমারী স্থলবন্দর হতে পণ্য পরিবহণে গাড়ির মালিক, চালক ও শ্রমিকরা এ সেতু পথ পূণরায় চালুর দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় বক্তব্য দেন- পাটগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক এবং পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু। বক্তারা আগামী ৭ দিনের মধ্যে এ সেতু দিয়ে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা তুলে না নিলে লাগাতার মহাসড়ক অবরোধের ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied