ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কৃষ্ণসাগরে জাহাজ ঢুকলেই হামলার ইঙ্গিত রাশিয়ার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ১০:৩৬

নিজেদের শর্ত পূরণ না করায় কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। এক বছর আগে— ২০২২ সালের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ চুক্তিটি হয়।

চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর রাশিয়া জানায় তারা আর এরসঙ্গে নেই।

চুক্তিটি থেকে বের হয়ে যাওয়ার পর বুধবার (১৯ জুলাই) একটি বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা ইঙ্গিত দিয়েছে, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে, কৃষ্ণসাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে।

এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘কৃষ্ণসাগর চুক্তি ছিন্ন এবং সামুদ্রিক মানবিক করিডোর বন্ধ হওয়ায়— ২০ জুলাই ২০২৩ রাত ১২টা থেকে, কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্রভর্তি কার্গোবাহী হিসেবে ধরা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে; সেসব দেশকে ইউক্রেনের পক্ষে ও যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে।’ এতে আরও বলা হয়েছে, ‘কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তরপূর্ব এবং দক্ষিণপূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।’

এদিকে শস্যচুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই ইউক্রেনের ওডেসা বন্দরে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালানো শুরু করে রাশিয়া। বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো সেখানে আকাশ শক্তি ব্যবহার করে হামলা করেছে রুশ বাহিনী। তাদের হামলায় গতকালই ওডেসার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শস্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: সিএনএন

এমএসএম / এমএসএম

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও