ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে ব্যাকুল ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ১০:৩৮

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে দীর্ঘদিন চেষ্টা করছে ইসরায়েল। আর ইহুদিবাদী ইসরায়েলিরা সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনে কতটা ব্যাকুল— সেটি উঠে এসেছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের মন্তব্যে।

বুধবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আইনপ্রণেতাদের যৌথ বৈঠকে বক্তব্য দেওয়ার সময় আইজ্যাক হারজগ জানিয়েছেন, সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে ‘প্রার্থনা’ করছেন তারা।

এ ব্যাপারে ইসরায়েলি প্রেসিডেন্ট বলেছেন, ‘সৌদি ও ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। সৌদি মধ্যপ্রাচ্যের (আঞ্চলিক) ও মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ। সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিনটির জন্য আমরা প্রার্থনা করি।’

এদিকে যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সংযোগ স্থাপন করাতে চাইছে। তবে রিয়াদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগে ফিলিস্তিনিদের আলাদা স্বাধীন দেশের স্বীকৃতি দিতে হবে, তাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং অন্যান্য সমস্যা সমাধান করতে হবে। তবেই তারা এ ব্যাপারে ভাববে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ অংশগ্রহণে চারটি আরব দেশ— বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যা আব্রাহাম অ্যাকোর্ড নামে পরিচিত। এরপর থেকেই সৌদির সঙ্গে একই ধরনের সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে ইসরায়েল।

সূত্র: আল আরাবিয়া

এমএসএম / এমএসএম

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও