বাহুবলে মডেল মসজিদ নির্মাণকাজে অগ্রগতি না থাকায় হতাশা
হবিগঞ্জের বাহুবলে মডেল মসজিদের নির্মাণকাজে অগ্রগতি নেই। গত ৩ মাস যাবত নির্মাণকাজ বন্ধ রয়েছে। গত ২০১৯ সালের জুনে কার্যাদেশ দেওয়া মসজিদগুলো ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, অর্থাভাবে তারা কাজ করতে পারেনি। সম্প্রতি প্রায় ১৩কোটি টাকা অর্থ বরাদ্দ পাওয়া গেলেও নির্মাণসামগ্রীর দাম বেড়ে গেছে। চুক্তিমূল্যে কাজ শেষ করতে লোকসানের মুখে পড়ার আশঙ্কায় রয়েছে। ইসলামী ফাউন্ডেশনের ম্যানেজার ইমরুল হক জানান, সারা দেশে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। উপজেলা পর্যায়ের মডেল মসজিদ নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা।দুই বছর আগে উপজেলা সদরে মডেল মসজিদের নির্মাণকাজ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, সেখানে কিছু পাইলিংয়ের জন্য পিলার তৈরি করে ফেলে রাখা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ নির্মাণকাজের পাইলিংয়ের কিছু কাজ হয়েছে। স্থানীয় লোকজন বলেন, কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু করলেও কাজ বাস্তবায়ন নিয়ে আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। এদিকে,জনৈক ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উনাকে পাওয়া যায়নি। অনেকেই জানিয়েছেন,ওই ঠিকাদার এখন আর এলাকায় দেখা মিলেনি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান