ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে কৃষি মেলার সমাপ্তি ও পুরস্কার বিতরণ


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৩ বিকাল ৫:৩৩

নেত্রকোনার মদন উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী  কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ১৮ জুলাই থেকে ( ২০ জুলাই) সমাপ্তিতে বিকাল ৪ টার দিকে  কৃষি মেলার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান এর  সভাপতিত্বে ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌয়ের সঞ্চালনায় ,উপজেলা চত্বরে কৃষি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন  কৃষিবিদ ও অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  সুশান্ত কুমার প্রমাণিক। 

আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সামিউল হায়দার সফি, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (মাস্টার), উপজেলা সকল কৃষি উপসহকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ আট (ইউপির) অনেক কৃষক  এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সুশান্ত কুমার প্রমাণিক কৃষকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আর কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।মেলার মাধ্যমে কৃষকদের যেসব প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে সেগুলো মাঠে বাস্তবায়নের জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ১০ টি স্টলের প্রত্যেকের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা