পিরোজপুরে ৪ যুদ্ধাপরাধীর ফাসির আদেশ
একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে পিরোজপুরের ভাণ্ডারিয়ার চারজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন– আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নান, আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমীন হাওলাদার। তাদের মধ্যে প্রথম তিনজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আর নুরুল আমীন হাওলাদার পলাতক।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আটকে রেখে নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার চারটি অভিযোগ আনা হয়েছিল আসামিদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামির সবার সর্বোচ্চ সাজার আদেশ এসেছে রায়ে।
রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন প্রসিকিউটর সাহিদুর রহমান, সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী গাজী এম এইচ তামিম।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied