বগুড়ার শেরপুরে সাংবাদিকে মারপিট করে ছিনতাই এর অভিযোগ
বগুড়ার শেরপুরে রুহুল আমিন নামে এক সাংবাদিককে মারপিট করে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই করে গুরুতর আহত করেছে একই উপজেলার দুবলাগারি এলাকার ছাব্বির সুৃমন। রুহুল আমিন আজকের বসুন্ধরা পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় রহুল আমিন বাদী হয়ে ২১ জুলাই রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর মুন্সিপাড়া এলাকার মোঃআজিজুর রহমানের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক রহুল আমিন গতকাল ২০/৭/২০২৩ তারিখ বৃহস্পতিবার নিউজের তথ্য সংগ্রহ কাজে একই ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় শেরপুর কলেজ রোড এলাকার পুর্ণাতলা গ্রামে যাওয়া মাত্রই বেলা ১২:১৫ মিনিটে আগে থেকে ওত পেতে থাকা আসামী সাব্বির সুমন সাংবাদিক রুহুল আমিন এর মোটরসাইকেলের গতি রোধ করে অতর্কিত হামলা চালায় ও মারপিট করে তার নিকট থেকে ১৭ হাজার টাকা ও ১৩ আনা ওজনের স্বর্ণর চেইন ছিনতাই করে নেয় ও শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফোলা জখম করে এবং বাম চোখে হেলমেট দ্বারা আঘাত করলে চোখ নষ্ট হয়ে যায়।তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামী সাব্বির সুমন সাংবাদিক রুহুল আমিনকে প্রাণনাশের হুমকি দিয়ে কৌশলে পালাইয়া যায়। পরে এলাকা বাসী আহত রহুল আমিনকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রথমিক চিকিৎসা শেষে চোখের অবস্থা গুরুতর হওয়ায় শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শেরপুর অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড চিলড্রেন এবিসি চক্ষু হাসপাতাল শেরপুর প্রেরণ করেন। এ ঘটনায় রাত সাড়ে দশটায় শেরপুর থানা গেটে সাংবাদিকবৃন্দ আসামিকে গ্রেপ্তারের দাবিতে প্রতীকি মানববন্ধন করেন।
এই বিষয়ে বগুড়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার সজিব জানান,সাংবাদিককে মারপিটের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied