মদনে ডেঙ্গু মশা প্রতিরোধের অভিযান উপজেলা প্রশাসনের
মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছেন মদন উপজেলা প্রশাসন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ভূমি সহকারী কমিশনার শাহনূর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, অন্যান্য প্রমুখ।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে পৌরসভার বিভিন্ন জায়গায় পরিত্যক্ত ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন ডেঙ্গু মশা নিধন অভিযান পরিচালনা করেন।এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন তিনি বলেন, ঘরে ও আশেপাশের যেকোনো পাত্রে বা জায়গায় মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না।
ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে, পানি যাতে না জমে সেজন্য অব্যবহৃত পানির পাত্র ধ্বংস করতে হবে, দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং মশার বংশবিস্তার রোধের বিকল্প নেই। এসব বিষয়ে কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ, ঝোপঝাঁড় জঙ্গল পরিস্কার, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন তিনি।ব্যক্তি মালিকানাধীন কোন বাড়ি, ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার তৈরি হওয়ার মত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ও পরামর্শ দেন তিনি।
ডাব-নারিকেলের খোসা, ভাঙ্গা কলস, টিনের কৌটা ব্যবহারের পর জমিয়ে না রেখে মাটিতে পুঁতে রাখুন রাখার পরামর্শ দেন। নিজ নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি। প্রতিরোধ ও প্রচেষ্টায় অবহেলা ও সচেতনতার অভাবে ডেঙ্গু জ্বরের বিস্তার যাতে না ঘটে, নিজে সচেতন থাকবো, নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো বলেও উল্লেখ করেন তিনি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied