ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নেত্রকোনা ৪ আসনের নৌকার কান্ডারী সাজ্জাদুল হাসান


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৩ দুপুর ৩:১০
নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে নৌকার নৌকার কান্ডারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
 
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মাঝি হিসেবে তাকে চূড়ান্ত করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিমসহ আরো অনেকেই।
 
নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন নয়জন।তারা হলেন, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, সাবেক ছাত্র নেতা শফী আহমেদ, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটি সাবেক সদস্য মমতাজ হোসেন চৌধুরী, গোলাম বাকী চৌধুরী, এম মঞ্জুরুল হক, রোমান মিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান প্রমুখ। তবে এদের মধ্যে সাজ্জাদুল হাসানের ওপরই ভরসা রাখল আওয়ামী লীগ।
 
গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিনের মৃত্যু হয়। পরের দিন ১২ জুলাই শনিবার আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
 
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূরণ হবে।
 
ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুলাই পর্যন্ত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই; আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। ২ সেপ্টেম্বর ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা