পটিয়ার উচ্চ শিক্ষিত ড. জুলকারনাইনের মানবিক কর্মকান্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত
মানবসেবা পৃথিবীর একটি মহৎ কাজ। সমাজে অনেকে নিজের অর্থ সম্পদ এ কাজে বিলিয়ে দিয়েছেন। আবার অনেকে টাকা আর সম্পদের পাহাড় গড়ে তুলতে ব্যস্ত। এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের পটিয়ার সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি উচ্চ শিক্ষিত ড. জুলকারনাইন চৌধুরী জীবন। তার কর্মকান্ড দেখে পটিয়ার সাধারণ জনগণ চট্টগ্রাম-১২ পটিয়া আসনে এমপি প্রার্থী হিসেবেও বিভিন্ন মহলে আলোচনায় উঠে আসছে তার নাম।
তার নিজ এলাকায় দীর্ঘদিন শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, কৃষি কাজে বীজ, সার বিতরণ, অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ, খাদ্য সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণ, পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গ্রাম পুলিশকে খাদ্য সহায়তা প্রদান, সাইকেল বিতরণ ছাড়াও সম্প্রতি পবিত্র কোরবান উপলক্ষে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি বর্তমানেও চলমান রয়েছে। মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থায়নে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌরসভায় দীর্ঘদিন যাবত ব্যতিক্রমী ও মানবিক কাজগুলো চলমান রেখেছেন আমেরিকা প্রবাসী ড. জুলকারনাইন চৌধুরী জীবন।
ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলামের নেতৃত্বে মানবিক কাজে পটিয়াতে রয়েছে একটি টিম। মোবাইল ফোনে সহায়তার খুদে বার্তা পেলেই মানবিক টিমের সদস্যরা পৌঁছে দিচ্ছেন নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা। ক্যান্সার রোগী থেকে শুরু করে অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে শিক্ষা সহায়তাসহ মানবিক সকল সহায়তা। ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকারনাইন চৌধুরী জীবন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের আবু বকর চৌধুরী ও আজকিরা বেগম চৌধুরীর পুত্র।
ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম জানিয়েছেন, মানবিক কাজে পটিয়ার উজ্জ্বল দৃষ্টান্ত আমেরিকা প্রবাসী ও সাবেক ছাত্রনেতা ডক্টর জুলকারনাইন। নিজের উপার্জিত অর্থ দিয়েই পটিয়া উপজেলায় অবহেলিত মানুষের সেবা করে যাচ্ছেন। যা একজন জনপ্রতিনিধিও করে না। বর্তমান সমাজে এই ধরনের মানুষ বিরল।
পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন মানবিকতার কাজের বিষয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন মানবিক নারী। তাঁর (প্রধানমন্ত্রী) নেতৃত্বে দেশে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি চলছে মানবিক কাজ। দেশের প্রতিটি জেলায় সরকারিভাবে খাদ্য সহায়তা কর্মসূচি চলমান রয়েছে। পটিয়াতেও মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান চলমান রেখেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আজীবন থাকতে চান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল থেকে শুরু করে দেশব্যাপী যে উন্নয়ন কাজ করেছে তা খুবই প্রশংসিত হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন