ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বগুড়ার শেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ১২:৬

"সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে র‍্যালী এবং আলোচনা সভার মাধ্যমে "জাতীয় পাবলিক সার্ভিস দিবস" পালিত হয়। 

২৩ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদের সকল কর্মকর্তার অংশগ্রহণের মাধ্যমে শেরপুর উপজেলা পরিষদের চত্ত্বরে র‍্যালী অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রায়হান পি এ এ'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা।সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব সাইফুল বারি ডাবলু, টি এইচ এন্ড এফ পি ও ডা. সাজিদ হাসান সিদ্দিকী, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, দৈনিক সকালের সময় পত্রিকার শেরপুর প্রতিনিধি সাংবাদিক জিয়াউদ্দিন লিটন, সাংবাদিক নাহিদ আল মালেক।

বক্তারা বলেন, সিভিল সার্ভিসের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য রক্ষা, ভূমি প্রশাসন, কৃষি উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, জনসংযোগ, পরিবেশ সংরক্ষণ, রাজস্ব আদায়, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক ও গণশিক্ষা, সামাজিক উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ইত্যাদি জনপ্রশাসনের মূল কর্মকাণ্ড। এসব দায়িত্ব পালনের পেছনে সততা, মেধা ও দক্ষতাই সিভিল সার্ভিস সদস্যদের শক্তি ও প্রেরণার উৎস। প্রশাসন মানে শুধু কর্তৃত্ব আরোপ বা নিয়ন্ত্রণ নয়, এর সমান্তরালে ব্যবস্থাপনার বিষয়টিও অপরিহার্য। প্রশাসন-সুবিধাভোগীরা সমান্তরালে চলবেন বলে আশা করেন। 

আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য সফল বাস্তবায়নের জন্য সকল কর্মকর্তাকে আহ্বান জানান এবং সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। 

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী