ইউক্রেনের ‘গুচ্ছবোমা’র আঘাতে রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় সৈন্যদের হামলায় রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। এই হামলায় আরও তিন সাংবাদিক আহত হয়েছেন। ইউক্রেন শনিবার গুচ্ছবোমা ব্যবহার করে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নিহত সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধবিষয়ক প্রতিবেদক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় রোস্তিস্লাভসহ চার সাংবাদিক আহত হন। তাঁদের উদ্ধার করে আনার সময় রোস্তিস্লাভ মারা যান।রাশিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গুচ্ছবোমা ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় চার সাংবাদিক আহত হন। তাঁদের একজন মারা গেছেন। বাকিদের জখম ‘মাঝারি পর্যায়ের গুরুতর’।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, এ হামলা নৈতিকতার চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোস্তিস্লাভের মৃত্যু পশ্চিমা শক্তি ও কিয়েভ সংঘটিত ‘একটি জঘন্য, পূর্বপরিকল্পিত অপরাধ’। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কিয়েভের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইউক্রেনের বিরুদ্ধে গুচ্ছবোমা ব্যবহার করে হামলার অভিযোগ আনলেও এই বিষয়ে কোনও প্রমাণ সরবরাহ করেনি মস্কো। আর এই অভিযোগ স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার বোমা পেয়েছে ইউক্রেন। তবে এই অস্ত্র কেবল শত্রু পক্ষের সৈন্যদের ছত্রভঙ্গ করে দিতেই ব্যবহার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কিয়েভ।
এমএসএম / এমএসএম
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে