ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর উপর পরিকল্পিত হামলা ও টাকা ছিনতাই


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ৩:২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজার এলাকার বাসিন্দা মৃত বিশ্বেশ্বর কুন্ডুর ছেলের কুন্ডু ভ্যারাইটি ষ্টোর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে অতর্কিত হামলা,মারপিট ও স্বর্ণালংকারসহ নগদ অর্থ চুরির ঘটনায় এজাহার দায়ের হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২২ জুলাই) অনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জেরে কুন্ডু ভ্যারাইটি স্টোরের সামনে এসে দোকান মালিকের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় রাম কৃঞ্চ কুন্ডু গালিগালাজ করতে নিষেধ করায় আসামী শ্রী শুভ্র কুমার সাহার (৩২) এর হুকুমে, শুভ্র কুমার সাহা (২৫) শান্ত কুমার সাহা (২৫),প্রান্ত কুমার সাহা (২৫),  পিতাঃ মুকুন্দ কুমার সাহা ও দিপক কুমার সাহা (৩৫), পিতাঃ শ্রী গোবিন্দ কুমার সাহা মুখ-মন্ডল ও মাথায় এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে জখম করে। এ সময় শুভ্র কুমার সাহা বাদীর গলা থেকে ২ ভরি ওজনের স্বর্নের চেইন টান দিয়ে ছিড়ে নেয়। যার মূল্য ১৮০০০০ (এক লক্ষ আশি হাজার ) টাকা। সে সময় আসামীরা টেবিলের ড্রয়ার খুলে ৪ (চার) লক্ষ টাকা নিয়ে ভয়-ভীতি, হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রাম কৃঞ্চ কুন্ডুর ডাক-চিৎকারে আশেপাশের দোকানদার লিটন কুন্ডু (৪০), শিবু মোহন্ত (৫০), জাহিদুল ইসলাম (৫৫), মান্না মিয়া (৪৫), আনিছ (৩০) সহ অনেকেই এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বিবাদীগন কথা বলতে রাজি হয়নি।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ্ বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান