মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
কুমিল্লার মুরাদনগরে বুদ্ধিপ্রতিবন্ধী এক মুসলিম কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সনাতন ধর্মাবলম্বী কিশোর চন্দ্র (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার দারোরা ইউনিয়নের পদুয়া গ্রামের সঞ্জু চন্দ্র সরকারের রান্নাঘরে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত কিশোর চন্দ্র সরকার উপজেলার পদুয়া গ্রামের সুকেন চন্দ্র সরকারের ছেলে। সোমবার (২ আগস্ট) রাতে এ ঘটনায় একটি মামলা করা হয়।
অভিযোগ সূত্র ও ওই কিশোরীর পরিবার জানায়, ১৫ জুলাই দুপুরে কিশোর চন্দ্র সরকার প্রতিবন্ধী কিশোরীকে টাকা ও চিপ্স কিনে দেয়ার কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই কিশোরী ঘটনাটি তার পরিবারকে অবহিত করে। এ বিষয়ে স্থানীয়ভাবে বিষয়টিকে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করতে না পারায় সোমবার রাতে মুরাদনগর থানায় এসে অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত কিশোর চন্দ্র সরকারকে আটক করে।
মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে মঙ্গলবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied