ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ৩:৩২
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ স্লোগনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার  (২৪ জুলাই) সকাল ১১ টার দিকে মদন উপজেলা পরিষদ  মিলনায়তনে, আয়োজনে উপজেলা মৎস্য  কর্মকর্তার কার্যালয়, স্থানীয় সাংবাদিক ও মৎস্যজীবী, মৎস্য চাষীদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মাস্টার)।  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মদন প্রেসক্লাব( সভাপতি) আল মাহবুব আল আমিন, সাধারণ সম্পাদক পরিতোষ দাস ,মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব (সভাপতি) আলি আজগর পনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক জাকির হোসেন উজ্জ্বল, সাংবাদিক তোফাজ্জল হোসেন, সাংবাদিক ফয়েজ আহমেদ হৃদয়, সাংবাদিক আব্দুল আওয়াল, সাংবাদিক মোশারফ হোসেন বাবুল, সাংবাদিক শাকের খান, সাংবাদিক  মোছাঃ তন্দ্রা খানসহ অন্যান্য প্রমুখ।
 
সবার শুরুতেই বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান।পরে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিককে ধন্যবাদ জানান তিনি।পরে তিনি বলেন, উপজেলার বিভিন্ন হাওড়ে  কারেন্ট জাল ব্যবহারের চেয়েও ভয়াবহ আকারে বেড়েছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। এতে করে দেশীয় পোনা মাছসহ জলজ জীববৈচিত্র্য ব্যাপক হুমকিতে পড়েছে। অবৈধ দুয়ারি জালে ধ্বংস হচ্ছে দেশীয় প্রজাতির পোনা মাছ। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। 
 
উপজেলার ৮টি ইউনিয়নে চায়না দুয়ারী জাল পেতে অবাধে পোনা মাছ ধরা হচ্ছে। এতে জালে আটকা পড়ে মারা যাচ্ছে সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুকসহ অধিকাংশ জলজ প্রাণী। এ থেকে মুক্তি পেতে  দুয়ারি জাল বাজারে  বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেন তিনি।নিষিদ্ধ জালবাহি  মৎস্যজীবীদেরকে হাওরে মাছ ধরা অবস্থায় কোয়াও পাওয়া গেলে  নিষিদ্ধ জালসহ আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ কারাদণ্ডে দন্ডিত করা হবে বলে তিনি ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা