ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাহুবলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট


আজিজু্ল হক সানু,বাহুবল photo আজিজু্ল হক সানু,বাহুবল
প্রকাশিত: ২৪-৭-২০২৩ বিকাল ৬:৬

বাহুবলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী ৫৮ জনের বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ২৭ জন এবং সহকারী শিক্ষক পদের সংখ্যা ৩১জন রয়েছেন। জানা যায়, উপজেলায় ১০৩ জন শিক্ষক থাকলেও কর্মরত আছেন ৭৬জন বাকি ২৭জনই নেই। এছাড়া ৫২০জন সহকারী শিক্ষকের স্থলে আছেন ৪৮৯জন এবং ৩১জনই নেই। সুত্রমতে,  শূন্যপদগুলো পূরণের কার্যক্রম চলমান রয়েছে। শূন্যপদগুলো পূরণের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা উচিত। দেশে প্রাথমিক স্তর পার হয়ে আসা শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ প্রাথমিকের মান অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে না। এ কারণে মাধ্যমিকে প্রবেশের পর বহু শিক্ষার্থী ঝরে পড়ে, কেউ কেউ কোনোরকমে মাধ্যমিক স্তর অতিক্রম করে। অভিভাবকগণ জানান, এ শিক্ষার্থীরা বড় হয়ে যখন জনশক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে, তখন তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে কতটা সক্ষম হবে, তা সহজেই অনুমেয়। দেশে শিক্ষার্থী ঝরে পড়ার কারণগুলো খুঁজে বের করতে হবে এবং সমস্যার সমাধানে নিতে হবে কার্যকর পদক্ষেপ। ভিত্তি দুর্বল হলে পুরো ইমারতটি দুর্বল হয়, এটাই স্বাভাবিক। দেশে শিক্ষার ভিত যে দুর্বল তা বারবার আলোচনায় আসে। এ অবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষায় বিদ্যমান সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শিক্ষা খাতে কাঙ্ক্ষিত সাফল্য পেতে হলে জরুরিভিত্তিতে সব স্তরের শিক্ষক সংকট দূর করতে হবে। বর্তমানে উপজেলার ৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধিকাংশতেই শিক্ষক সংকটে ভোগছে। তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব শিক্ষক সমাজের হাতে থাকলেও কাজের কাজ হয়নি। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা