ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৫-৭-২০২৩ দুপুর ৪:১৬

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদ মঙ্গলবার দুপুরে কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মৎস্য অনুষদীয় পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন। আগামী ২৬ জুলাই প্রযুক্তি সেবা ও চাষী সমাবেশ, স্কুল শিক্ষার্থীদের মাঝে মাছ চাষ বিষয়ক ধারণা প্রদান ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মৎস্য সপ্তাহের প্রথম দিনে ভাইস-চ্যান্সেলর ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ মাৎস্য বিজ্ঞান অনুষদের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা