পাটগ্রামে নদীতে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার পাটগ্রাম পৌরসভার বেংকান্দা রাবার ড্যাম ধরলা নদীতে মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত নাহিদ আহমেদ রাফসান (১৫) ও মিসকাত হোসেন (১২)। রাফসান বস্ত্র ব্যবসায়ী রাসেল সরকারের ছেলে এবং মিসকাত মুদি ব্যবসায়ী নুরুল ইসলাম নুরুর ছেলে। তাঁদের উভয়ে বাড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের জেএমসি পাড়ায়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে তিন বন্ধু ধরলা নদীতে (রাবার ড্যাম) নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় মুহূর্তেই দুই বন্ধু রাফসান ও মিসকাত নদীতে ডুবে যায়। এ সময় তাঁদের বন্ধুর চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনরই মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা হেদায়েত আলী মধু (৫০) বলেন, ‘তাঁরা না বুঝে রাবার ড্যাম সেতুর পাশের খালে (গভীরে) গোসল করতে নামে। সাঁতার না জানায় তাঁরা ডুবে যায়। এ সময় অন্য একজন ছেলের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে মাটি কাটা দুই শ্রমিকসহ আমরা নদীতে নেমে ওই দুই কিশোরকে উদ্ধার করি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের দল এসে হাসপাতালে নিয়ে যায়।’
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাসনিম আক্তার বলেন, ‘হাসপাতালে আনার ১৫ থেকে ২০ মিনিট আগে ওই দুই কিশোরের মৃত্যু হয়।’
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঘটনা সত্য। মৃত কিশোরদের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied