ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ওসির বাড়িতে চুরি আটক ৩


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৫-৭-২০২৩ বিকাল ৫:৫০
কুড়িগ্রামের উলিপুরে ওসির বাড়িতে চুরি করার অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, পৌরসভার পূর্ব বাজার এলাকায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। আটককৃতদের মঙ্গলবার (২৫ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। 
মামলা সূত্রে জানা গেছে, চাকুরীর সুবাদে ওসি তানভীরুল ইসলাম পরিবার নিয়ে অন্যত্র থাকেন। বাড়িতে তার মা ও বড় ভাইয়ের স্ত্রী থাকতেন। কয়েকদিন পূর্বে মা দিলরুবা রহমান আত্বিয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে একদল যুবক রোববার (২৩ জুলাই) গভীর রাতে বাড়িতে ঢুকে ওই ওসির বসত ঘরের দরজার তালা ভেঙ্গে আলমারী থেকে নগদ টাকা, স্বর্ণ, কাপড়, এলইডি টিভি ও ঘরে থাকা দুই বস্তা সুপারিসহ প্রায় ৯০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। 
এ ঘটনায় ওসির ভাবি নাসরীন ইসলাম বাদী হয়ে সোমবার (২৪ জুলাই) থানায় চারজনের নামসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দুই বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, পৌরসভার সরদার পাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে ফুলবাবু (৩৫), নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান রনি (৩০) ও খাওনার দরগা এলাকার জামাল উদ্দিনের ছেলে বিপ্লব মিয়া (২৬)। 
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে দুই বস্তা সুপারি উদ্ধার করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির