চিকিৎসার অভাবে ৪ বছরের জুনায়েদ মৃত্যুর কোলে ধাবিত হচ্ছে
কিডনির এক বড় সমস্যা নিয়ে জন্ম নেওয়া শিশু কারিমুল জুনাইদ। জীবন বোঝার আগেই চার বছরের ফুটফুটে শিশুটি প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। জুনাইদ কুড়িগ্রামের উলিপুরের দলদলিয়া ইউনিয়নের দক্ষিন দলদলিয়া ৬ নং ওয়ার্ড এর পাতিলাপুর গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র সন্তান। জন্মের ২ বছর পর বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তার কিডনিতে সমস্যা রয়েছে। অনেক সমস্যা নিয়ে সর্বশেষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ জাহিদুর রহমানের তত্বাবধানে চিকিৎসাধীন আছে। চিকিৎসক জানিয়েছেন, শিশুটির দুটি কিডনিতে সমস্যা বৃদ্ধি পেয়েছে। তাই যত দ্রুত সম্ভব ঢাকায় হাসপাতালে অপারেশন করলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব। অপারেশন করতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন জানিয়েছেন চিকিৎসক। দিনমজুর পিতার পক্ষে সন্তানের এত বড় অসুখের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুসাধ্য।
জুনাইদের বাবা জাহিদুল ইসলাম জানিয়েছেন, আমার জমানো সঞ্চয় দিয়ে ছেলের চিকিৎসা করিয়ে আসছি। এখন চিকিৎসা করার মত আমার কোন টাকা পয়সা নেই। আমি নিরুপায় অসহায়। বর্তমান আমার ছেলের বেশ কয়েকদিন থেকে প্রসাব বন্ধ হয়ে গেছে। আমার সামনে আমার ছেলে মৃত্যুর কোলে ধাবিত হচ্ছে বলে কেঁদে ফেলেন। আমার কোন জমাজমি নেই তা বেঁছে চিকিৎসা করব। ডাক্তার বলেছেন, যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। ৩ লাখ টাকা আমি কিভাবে জোগাড় করবো জানি না।
তিনি অশ্রুসিক্ত নয়নে আরও বলেন, একমাত্র ছেলেকে বাঁচাতে চাই। দেশবাসী ও বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন আপনারা আমার ছেলেকে বাঁচাতে সাহায্য করেন। জুনাইদকে সাহায্য পাঠাতে চাইলে ব্যক্তিগত বিকাশ নম্বর: ০১৩০১১৪৩৯০৯ ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied