ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ভূঞাপুর উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের হস্তক্ষেপে

১ যুগ পর নগরবাসীর দাবি পূরণ, ময়লা-আবর্জনা ফেলা বন্ধ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ৩:৬

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক যুগ পর ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা হয়েছে। এতে চরম দুর্গন্ধ, ভোগান্তি থেকে মুক্তি ও স্বস্তি পেয়েছে নগরবাসী। উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের হস্তক্ষেপে এই ময়লা-আবর্জনা ফেলা বন্ধের অবসান ঘটে। পৌর শহরের নিত্যদিনের যানজট নিরসনে পরিত্যক্ত এ জায়গায় বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।

জানা যায়, ভূঞাপুর-গোবিন্দাসী স্কুল রোড-বঙ্গবন্ধু সেতু পূর্ব আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থানে প্রায় একযুগ ধরে যত্রতত্রভাবে ময়লা-আবর্জনা ফেলে আসছিল পৌর কর্তৃপক্ষ। এনিয়ে সতেচন নাগারিক মহল, সুধীজন, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো ওই স্থানে ময়লা ফেলা বন্ধে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে আসছিল। পরে ১২ বছর পর টনক নড়ে কর্তৃপক্ষের।

ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করে কলেজ ও স্কুল শিক্ষার্থী সুমাইয়া খাতুন, শিউলী আক্তার, জাকির হোসেন ও আবির হোসেনসহ আরও অনেকেই বলেন, ময়লা-আবর্জনা ফেলার এ জায়গাটি ছিল ভূঞাপুরের প্রবেশ পথ। এখানে ময়লার দুর্গন্ধে নাক-মুখ ঢেকেও চলাচল করা যেত না। অবশেষে কয়েক সপ্তাহ ধরে ময়লা ফেলা বন্ধ হওয়ায় আগের মতো আর দুর্গন্ধ ছড়াচ্ছে না। ফলে আমরা স্বস্তিতে যাতায়াত করতে পারছি।

স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিভা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রেজওয়ানুল করিম রানা বলেন, পৌর শহরের বাসস্ট্যান্ডে যে জায়গাটিতে দীর্ঘদিন ময়লা-আবর্জনা ফেলা হতো সেটি পৌর শহরের প্রাণকেন্দ্র। ময়লা ফেলায় দুর্গন্ধে এ সড়ক দিয়ে চলাচল করাই যেত না। উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের হস্তক্ষেপে কয়েক সপ্তাহ ধরে ময়লা ফেলা বন্ধ হওয়ায় দুর্গন্ধ নেই। ময়লা ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ। 

এ ব্যাপারে ভূঞাপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বলেন, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় পৌর শহরের ময়লা-আবর্জনা ফেলা হতো। ফলে ভোগান্তিতে পড়ে এখানকার লোকজন ও পথচারীরা। সম্প্রতি উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের যৌথ পদক্ষেপে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা হয়েছে। তাছাড়া যেহেতু পরিত্যক্ত জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। তাই ইউএনও’র সাথে আলোচনা করে ওই স্থানে বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে।

এ বিষয়ে নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, ভূঞাপুরের প্রবেশ পথে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে এ উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তারই পরিপ্রেক্ষিতে পৌর মেয়রের সঙ্গে আলোচনা করে কয়েক সপ্তাহ আগে ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে যৌথভাবে নিষেধ করা হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পৌর শহরের যানজট নিরসনে পরিত্যক্ত স্থানটিতে বাসস্ট্যান্ড নির্মাণের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম

কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

তানোরে চটের বস্তা নিয়ে বিপাকে আলু চাষিরা:প্রশাসনের সুদৃষ্টি কামনা

মেহেরপুরে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জের তিন অদম্য নারী পেলেন পুরস্কার, সংগ্রাম-সাহস আর সাফল্যের অনন্য দৃষ্টান্ত

বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও

ছড়িয়ে পড়ছে হাম, রামেক হাসপাতালে ১২ শিশুর মৃত্যুতে উদ্বেগ

তানোরে আলু উত্তোলনের পর ধান রোপনে ব্যস্ত কৃষক কৃষাণীরা

সাতকানিয়া-প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতন, নেপথ্যে এনসিপি নেতা

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে হিলফুল যুবসংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিরামপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত-২, আহত-৬

নড়াইলে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ