সোনারগাঁওয়ে সাংবাদিক নেতা রাজু আহমেদের উপর হামলা
ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজের) নির্বাহী সদস্য ও দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম রিপোর্টার রাজু আহমেদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় সোমবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক রাজু আহমেদকে প্রথমে সোনারগাও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়,রাতে তার অবস্থার অবনতি হলে জরুরিভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আহত সাংবাদিক রাজু আহমেদ জানান, দীর্ঘ দিন ধরে সোনারগায়ের দুধঘাটা এলাকার চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাংবাদিক রাজু এসব অপরাধের প্রতিবাদ করায় ক্ষুূ্দ্ধ হয়ে উঠে এলাকার অপরাধীচক্র। এছাড়া এলাকার পথঘাটের ময়লা-আবর্জনা পরিস্কারের দাবি জানালে কতিপয় দুস্কৃতকারী সাংবাদিক রাজু’র উপর ক্ষুব্ধ হয়। এর জের ধরে সোমবার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে দুধঘাটা এলাকায় আলী ভুইয়া,শামসুল ভুঁইয়ার নেতৃত্ব ১৫/২০জন তাকে রিকশা থেকে টেনে হিঁচড়ে আজিজ ভুঁইয়ার ফার্মেসি ভেতর বড়গোডাউনে নিয়ে যায়।সেখানে তারা সাংবাদিক রাজুকে বেদম মারধর করে, মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, রাত ১০টার দিকে তাকে মেরে ফেলার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান সাংবাদিক রাজু আহমেদ।
এদিকে সাংবাদিক রাজু আহমেদের উপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক নেতারা। তারা হামলাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সোনারগাঁও থানার ওসি ( তদন্ত) আহসান উল্লাহ জানান, সাংবাদিক রাজুর ওপর হামলা ঘটনাটা শুনেছি। এখনো এ বিষয়ে কোন অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা করা হবে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied