পার্কের জঙ্গলে নিয়ে প্রেমিককে মারধর, ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ চেষ্টা
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পিকনিক পার্কের ভেতরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক কিশোরী। এ ঘটনায় ধর্ষণ চেষ্টা ও তার প্রেমিকে মারধরের অভিযোগে ইউসুফ (২৮) নামে এক যুবককে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা।
বুধবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে পার্কের ভেতরে এ ঘটনা ঘটে। রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউসুফ পেশায় একজন অটোভ্যান চালক। সে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের মো. মজনু মিয়ার ছেলে এবং পার্কে ঘুরতে যাওয়া ওই প্রেমিক-প্রেমিকা স্কুল পড়ুয়া শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, প্রেমিকের সঙ্গে ওই কিশোরী বঙ্গবন্ধু সেতু পূর্ব পিকনিক পার্কের ভেতরে দুপুরে ঘুরতে গিয়েছিল। একপর্যায়ে অটোভ্যান চালক ইউসুফ পার্কের ভেতরে প্রবেশ করে কিশোরীর প্রেমিককে বেধড়ক মারপিট করে এবং তাদের দুজনকেই ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে সে।
এসময় কিশোরীর ডাক-চিৎকারে পার্কের ভেতরে থাকা আশ-পাশের লোকজন এগিয়ে আসে। বিষয়টি টের পেয়ে সে সময় ইউসুফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ইউসুফসহ তাদেরকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলামকে একাধিকবার মোবাইলে ফোন কল করলেও তিনি কল রিসিভ করেননি।
তবে, থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইউসুফসহ ওই দুজনকে থানায় নিয়ে আসা হয়। উভয়দের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসছে। এ ব্যাপারে কিশোরী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied