ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গভর্নর কুমোকে পদত্যাগের আহ্বান বাইডেনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ১১:৩৬

যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্বাধীন তদন্ত কমিশনের অনুসন্ধানে নিউ ইয়র্কের গভর্নরের বিরুদ্ধে একাধিক নারীকে হেনস্তা করার প্রমাণ পাওয়ায় তাকে পদত্যাগ করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে তদন্ত কমিশনের প্রধান, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস বলেন, গভর্নর প্রাদেশিক ও ফেডারেল আইন লঙ্ঘন করেছেন, এটি প্রমাণিত।

তবে এন্ড্রু কুমো আবারও বলেছেন, তিনি কোনো নারীকে হনস্তা করেননি। তিনি গভর্নর হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ব্যাপারে হোয়াইট হাউসে রিপোর্টরদের কাছে নিজের মনোভাব ব্যক্ত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমি মনে করি, তার পদত্যাগ করা উচিত। প্রাদেশিক আইন প্রণেতারা কুমোকে ইমপিচ করার উদ্যোগ নিতে পারেন।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮