নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে দুর্যোগের মুখে জেলেরা
নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েই দুর্যোগের মুখে পড়েছেন জেলেরা। বৈরী আবহাওয়ায় সোমবার (২৪জুলাই) রাত থেকেই ঝড়ো বাতাস শুরু হয়েছে। চারদিন ধরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এর প্রভাবে উপকূলেও দমকা বাতাস এবং হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ২৩ জুলাই রাত থেকে ইলিশ আহরণে সাগরে ছুটতে শুরু করে ফিশিং ট্রলারের বহর। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গভীর সাগরে ইলিশ আহরণে নামতে পারেনি কোনো ট্রলার।
এদিকে, সাগর অশান্ত থাকায় বাগেরহাটের শরণখোলা ও উপকূলের শত শত মাছধরা ট্রলার সাগর ছেড়ে সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। অনেক ট্রলার ফিরে এসেছে নিজ নিজ এলাকাতে। তবে, কিছু কিছু ট্রলার ঝুঁকি নিয়ে সাগর কিনারার অগভীর এলাকা ও নিরাপদ দূরত্বে থেকে মাছ ধরছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবি নেতা ও মহাজনরা।
শরণখোলার সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, দীর্ঘ ৬৫ দিন পর লাখ লাখ টাকা খরচ করে সাগরে ট্রলার পাঠিয়েও জাল ফেলা সম্ভব হয়নি। বর্তমানে সাগর খুবই অশান্ত। কোনো ট্রলারই গভীর সাগরে যেতে পারেনি। বেশ কিছু ট্রলার জাল ফেলতে না পেরে শরণখোলার ঘাটে ফিরে এসেছে। তবে কিছু ট্রলার অগভীর এলাকায় নিরাপদ দূরত্বে থেকে মাছ ধরার খবর শোনা গেছে।
আবুল হোসেন জানান, শরণখোলায় সমুদ্রগামী ট্রলারের সংখ্যা তিন শতাধিক। এর মধ্যে দেড় শতাধিক ট্রলার প্রথমবার সাগরে রওনা হয়ে যায়। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় সেসব ট্রলার উপকূলের পাথরঘাটা, মহিপুর, এবং সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতির স্টেশনের কাছকাছি আশ্রয় নিয়েছে। এসব স্থানে অন্যান্য এলাকারও শত শত ট্রলার অবস্থান করছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। যে কারণে গভীর সাগরে জেলেরা যেতে পারছেন না। পাসধারী কোনো ট্রলার বা জেলে সুন্দরবনে আশ্রয় নিলে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
এসিএফ জানান, ২৩জুলাই থেকে সাগরের নিষেধাজ্ঞা উঠে গেছে। সুন্দরবনে মাছ ধরায় এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সুন্দরবনে আগামী ৩১ অক্টোবরের পর থেকে শুরু হবে মাছ শিকার।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied