৪৫ রুশ কূটনীতিক-দূতাবাসকর্মীকে বহিষ্কার মলদোভার
‘অবন্ধুসুলভ’ নানা কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার পূর্ব ইউরোপীয় দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান। খবর- এএফপি
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর জাহারভ জানান, ১৫ আগস্টের মধ্যে ৪৫ রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগ করতে হবে। মলদোভার এই সিদ্ধান্তের জেরে পাল্টা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া।
মলদোভা সরকার ইউক্রেনে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। মলদোভার সরকার উৎখাতে রাশিয়ার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও এনেছে দেশটি।
সম্প্রতি মলদোভার দুটি গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিশিনাউয়ে রুশ দূতাবাসসংলগ্ন একটি ভবনে থাকা ২৮টি অ্যানটেনা গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে।
এমএসএম / এমএসএম
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
Link Copied