কোটালীপাড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিন পালন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৭ শে জুলাই ২৯ তম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মদিন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় একটি র্যালি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খাইরুল রাজ্জাক খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু হাজরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি বিমলেন্দু সরকার, এস এম হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সদস্য জাহাঙ্গীর হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল, উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম শাহ্,সাবেক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির নেতা সঞ্জীত কুমার হরেন, সিনিয়র সদস্য নজরুল ইসলাম স্বপন, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষ্ণ চন্দ্র দে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বিমল দাস, পলাশ হাজরা,মিটুল খান,গাউছ বিশ্বাস, মহাসিন খানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied