ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন মাতৃভূমি গ্রুপের এমডি ইঞ্জি. মাঈন উদ্দিন মিয়া


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৭-৭-২০২৩ বিকাল ৫:২৬
ঐতিহ্যবাহী সাংবাদিকদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ ( ট্রাব) এর ৩০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকার রাজমনি ঈশাখা হোটেলে আজ ২৭ জুলাই সকালে " স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মিডিয়ার ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও গ্লোবাল ব্রান্ডস ট্রাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৩ প্রদানের আয়োজন করে। সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের  সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড.  হামিদা খানম, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার,বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কবি রাজু আলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ ট্রাবের সভাপতি সালাম মাহমুদ। 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে ক্ষমতায় আনতে হবে। বিগত দিনে উন্নয়নের ফলে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে চলছে। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদেরকে সরকারের উন্নয়নের চিত্রগুলো তুলে ধরতে হবে। 
 
 বিভিন্ন খাতে অবদান রাখায় বেশ কিছু ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়াকে গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড- ২০২৩ প্রদান করা হয়। মূলত মাতৃভূমি হার্ড কেয়ার কাটা ছেঁড়া ছাড়া হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সুস্থতায় কাজ করছে। পাশাপাশি নিয়মিত সেমিনারের মাধ্যমে সাধারণ জনগণকে হৃদরোগের অসুখ থেকে সুস্থ রাখতে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। 

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার