ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সাংবাদিকরা ২৪ ঘন্টাই আমাকে পাবেন : গাজীপুরের নয়া ডিসি


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৭-৭-২০২৩ বিকাল ৫:২৭

গাজীপুরে যোগদানকৃত নতুন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন, সাংবাদিকদের প্রয়োজনে যে কোন নিউজের বিষয়ে যতো রাতই হউক তারা আমাকে ফোন বা ম্যাসেজ করতে পারবেন। ২৪ ঘন্টাই যেহেতু আমার ডিউটি তাই ২৪ ঘন্টাই আমাকে পাবেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল কনফারেন্স রুমে গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় এনডিসি মোস্তফা আব্দুল্লাহ আল নূর, সহকারি কমিশনার ইশতিয়াক মজনূন ইশতি এবং গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হক, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদসহ জেলা ও উপজেলা পর্যায়ের ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

ডিসি আরো বলেন, আমি এক সময় সাংবাদিকতা করেছি। সে কারণে আমি ভালো করেই জানি সমাজ গঠণে সাংবাদিকদের ভ’মিকা বা অবদান কি। তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলেন, আপনারাও আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কিছু মানুষ আছে অন্যায় আবদার নিয়ে আসে। এতটুকু আশ্বাস দিতে পারি কেউ কোন অন্যায় আবদার আমাকে দিয়ে করাতে পারবেন না। প্রয়োজনে আমি এ কর্মস্থল ছেড়ে চলে যাবো। তবে ভালো কাজে সকলেই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন।

তিনি বলেন, যারা প্রকৃত সাংবাদিক তারা সাংস্কৃতমনাও হয়ে থাকেন। তিনি একজন অন্যতম সাংস্কৃতিক নাগরিক হয়ে থাকেন।  কবি শামসুর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন তিনিও একজন সাংবাদিক ছিলেন। কোন বিষয় যদি আপনাদের নজরে আসে তা আমাকে জানাবেন। তারপরও যদি তার কোন ব্যবস্থা নিয়ে না পারি তখন আপনারা নিউজ করবে।

মতবিনিময়সভায় সাংবাদিকরা জেলা শিল্পকলা একাডেমির ভবন না থাকা, শহরের যানজট, খাসপুকুর ও বনভূমি বেদখল, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মান ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।  

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন