ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৪ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো সাইফুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫২ জন এবং সুস্থ হয়েছে ৩৩ জন। ফরিদপুরে এ পর্যন্ত ১৮ হাজার ৩০৭ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০.৬৪%। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৩৮ জন।
ফরিদপুর মেডিকেল অফিসার ডা. তানসীভ জুবায়ের নাদিম জানান, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৫৭৫ জন। এছাড়া সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪০৩ জন। সঠিকভাবে করোনার নিয়ম-কানুন ও নিরাপদ দূরত্ব মানলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে সবার আগে প্রয়োজন নিজস্ব সচেতনতা বৃদ্ধি করা।
এমএসএম / জামান
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক
জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান
মাগুরা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের বিশেষ অভিযান
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
Link Copied