উলিপুরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে প্রখর রোদে নালায় মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (৩০ জুলাই) বিকালে কালপানি বজরা এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নের কালপানি বজরা এলাকার বাহার উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৩০) রোববার দুপুর থেকে প্রখর রোদে বাড়ির পাশ্ববর্তী হাজির বাড়ির নালায় পাট ধোয়ার (পাট থেকে আশ ছড়ানো) কাজ করেন। এরপর একই জায়গায় বিকালে কাজ শেষে হাত দিয়ে নালার পানিতে মাছ ধরছিলেন। এসময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎকের কাছে নিয়ে যাস। পরে তার অবস্থার অবনতি হলে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসীর ধারনা প্রখর রোদের কারনে আতিকুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে।
বজরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোজাফফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারিহা হাসান জানান, আতিকুর রহমান নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied