পাটগ্রামে প্রধানমন্ত্রীর আগমন শোভাযাত্রায় শ্রমিকদের গ্রুপের মধ্যে উত্তেজনা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর শ্রমিকলীগ রোববার (৩০ জুলাই) সকাল ১১ টায় স্বাগত জানিয়ে শোভাযাত্রার আয়োজন করে। অভিযোগ উঠেছে শোভাযাত্রায় স্থলবন্দরের সর্দারদের একটি গ্রুপ বাধা দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পাটগ্রাম থানা পুলিশ দুই গ্রুপের লোকজনদের সরিয়ে দেন।
শ্রমিকরা জানায়, ‘সকালে শত শত সাধারণ শ্রমিকরা ব্যানারসহ শোভাযাত্রা নিয়ে স্থলবন্দর মহাসড়ক প্রদক্ষিণ করার সময় সর্দারদের কয়েকজন ব্যক্তি শোভাযাত্রার ব্যাপারে উস্কানি ও বিরুপ মন্তব্য করে। শোভাযাত্রাটি শ্রমিক সিরিয়াল কার্যালয়ে গিয়ে ব্যানার টানাতে গেলে সেখানে থাকা ৩ জন সর্দার বাধা দেয়। এতে সাধারণ শ্রমিকরা উত্তেজিত হয়। পুলিশের সহায়তায় ব্যানার টানিয়ে বুড়িমারী স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন শ্রমিকদেরকে ধন্যবাদ জানিয়ে কাজে যেতে বলেন। এ সময় সর্দারদের লোকজন ও স্বজনেরা সাধারণ শ্রমিকদের উপর চড়াও হলে উত্তেজনা বাধে। এ সময় থানা পুলিশের একটি দল কঠোর অবস্থান নিয়ে দুই গ্রুপের লোকজনদেরকে সরিয়ে দেন। পুলিশ না থাকলে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটত বলে সাধারণ শ্রমিকেরা জানান।’
এ ব্যাপারে সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে আমাদের সাধারণ শ্রমিকরা স্বাগত মিছিল, শোভাযাত্রা করতে ও শ্রমিক কার্যালয়ে ব্যানার লাগাতে গেলে সর্দাররা বাধা দেয়। এতে উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষ বাধে। সর্দারদের কারনে এ ঘটনা ঘটে।’
বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি সর্দার আব্দুল মান্নান বলেন, ‘আমরা কোনো বাধা বা উস্কানি দেইনি, সম্পুর্ন মিথ্যা কথা। বরং আমাদেরকে তাঁরাই অসম্মানি করায় শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা হয়।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied