ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে তিন দিন ধরে গৃহবন্দী, রোগী নিয়ে আসতে দিচ্ছে না ডাক্তারের কাছে


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৬:১৪

নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও দক্ষিণপাড়া গ্রামে একটি পরিবারকে ৪দিন ধরে গৃহবন্দি ও অবরুদ্ধ করে রেখেছে, দরবার শালিশের মাধ্যমে একটি পরিবারকে,অভিযোগ  প্রতিবেশীদের বিরুদ্ধে।

৪ দিন ধরে গৃহবন্ধী  করে রাখার কারণে,ওই ভুক্তভোগী পরিবার আমিনুল ইসলাম ( ৪০) এর  শিশু বাচ্চা অসুস্থ ডাক্তারের কাছেও নিয়ে আসতে দিচ্ছে না, তোতা মিয়া ও তার লোকজন মিলে।গবাদি পশুর ঘরে রয়েছে তালা ঝুলানো অবস্থায়, ঘাস খরকোটা খাওয়ানোর জন্য গবাদি পশুদের বের করে  কোথাও নিয়ে যেতে পারছে না, ভুক্তভোগী পরিবারটি এ নিয়ে মানবতার জীবনযাপন করছে ৩দিন ধরে।

এ বিষয়ে(২৯ জুলাই) রোজ শনিবার সরে জমিনে গিয়ে জানা যায়, মৃত বাচির উদ্দিন মিয়ার ছেলে
শফিকুল ইসলাম তার বসতবাড়ি ৬.৪৩ পয়েন্ট জমি বিক্রি করে, প্রতিবেশী  হাবিবুর রহমান মিয়ার ছেলেদের  কাছে।
শফিকুল ইসলাম মিয়ার  জমিটা কেনার পর থেকে হাবিবুর রহমানের পরিবারকে গৃহবন্দী ও অবরুদ্ধ করে  রাখে, প্রতিবেশী  মৃত মুসলিম উদ্দিন মিয়ার ছেলে তোতা মিয়া(৪০) ও তার লোকজন মিলে।

হাবিবুর রহমানের ছেলে আমিনুল ইসলাম ৩৫) বলেন, প্রতিবেশী শফিকুল ইসলাম তার জমিটা ঋণ গোস্ত হওয়ার কারণে, বিক্রি করার জন্য দীর্ঘদিন ধরে এলাকার লোকজনের কাছে বলাবলি করছে।
 কেউ জমিটা ক্রয় করতে রাজি হচ্ছে না। এমতাবস্থায় মৃত বাচির উদ্দিন মিয়ার ছেলে শফিকুল ইসলাম, আমাদের বাড়িতে আসে জমিতে বিক্রি করার জন্য ।দামে মূলে হওয়া জমিটা ক্রয় করেছি আমরা।

উক্ত জমিটা কেনার কারণে, আমাদের বাড়িঘর গৃহবন্দী ও অবরুদ্ধ করে রয়েছে তোতা ও আশেপাশের লোকজন মিলে।এ বিষয়ে প্রতিবেশী, তুহুর মাস্টার বলেন, শফিকুল ইসলাম তার চাচাতো ভাই, তোতা মিয়ার  কাছে জমিটা  বিক্রি না করে, অন্যত্র বিক্রি করায়, দরবার সালিশের মাধ্যমে তাদের সাথে  কথাবার্তা না বলার জন্য, নিষেধ করা হয়েছে তোতা মিয়া ও তার লোকজনকে। গৃহবন্দি করে রেখেছে বিষয়টা আমার জানা নেই।

এ বিষয়ে নায়েকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূঁইয়া তিনি বলেন, দরবার সালিশের মাধ্যমে, তোতা মিয়া কে বলা হয়েছে, হাবিবুর রহমানের লোকজনের সাথে কথাবার্তা না বলার জন্য।
কিন্তু তাদেরকে গৃহবন্দী করে রাখার জন্য দরবারে কেউ আদেশ দেয় নাই, তাদেরকে।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি দৈনিক সকালের সময় কে বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা