সালথায় রাতের আঁধারে জাতীয় শোক দিবসের তোরণ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা
ফরিদপুরের সালথায় রাতের আঁধারে জাতীয় শোক দিবসের তোরণ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছিড়ে ফেলা হয়েছে ১৫ আগস্ট ঘাতকদের গুলিতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের ছবি।
রবিবার (৩০ জুলাই) দিবাগত রাতে সালথা বাজারে এ ঘটনা ঘটে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
সালথা বাজারের মাঝে প্রধান সড়কের উপর এই তোরণ নির্মাণ করেছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার যুবলীগের সম্মেলন উপলক্ষে বেশ কয়েকটি তোরণ নির্মাণ
করেছে যুবলীগ নেতারা। এরমধ্যে জাতীয় শোক বিদস উপলক্ষে একটি তোরণ নির্মাণ করেন অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। যুবলীগের সম্মেলনের তোরণে কেউ হানা না দিলেও জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত তোরণটি ভেঙে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের ছবি সম্বলিত ছবিসহ ব্যানারগুলো ও কাপড় ছিড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। তবে কে বা কারা তোরণটি ভেঙে ফেলেছে তা নিশ্চিত করে বলতে পারেনি বাজারের দোকানদাররা। বাজারের কয়েকজন দোকানদার বলেন, গত শনিবার তোরণটি নির্মাণ কাজ শেষ করা হয়। সোমবার সকালে এসে দেখা যায়, তোরণটি ভেঙে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের আধারে কেউ তোরণটি ভেঙেছে। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে সালথা ও নগরকান্দায় কয়েকটি গেট নির্মাণ করেছি। এরমধ্যে সালথা বাজারে নির্মিত গেটটি ভেঙে ফেলা হয়েছে। বঙ্গবন্ধ ও বঙ্গমাতাসহ তাদের পরিবারের ছবি ছিড়ে মাটিতে ফেলা দেওয়া হয়েছে। এটা একটি জঘন্য ঘৃণিত কাজ। যারা এই কাজ করেছে তারা বঙ্গবন্ধুর পরিবারের শত্রু, দেশের শত্রু, স্বাধিনতা বিরোধী। আমি এই দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, নির্মিত তোরণটির সাথে থাকা ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। ঘটনার পর একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া যেখানে জাতীয় শোক দিবসের তোরণ নির্মাণ করা হয়েছে, সেসব স্থানে পুলিশের পাহারা বসানো হবে। পুলিশ সন্ধ্যা থেকে ওইসব এলাকায় টহল দেবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied