ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দুমকিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩১-৭-২০২৩ দুপুর ৪:৫৭
পটুয়াখালীর দুমকিতে ফারজানা আক্তার(২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর স্বামী রাশেদুল ইসলাম ওরফে রাসেল দাবী বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। নিহত ফারজানা মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের ফোরকান হোসেনের মেয়ে এবং স্বামী রাশেদুল ইসলাম ওরফে রাসেল দুমকী উপজেলার কার্তিকপাশা গ্রামের মোসলেম সরদারের ছেলে। 
 
সোমবার(৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রাজাখালি বাজার সংলগ্ন সার্জেন্ট(অবঃ) আঃ হক হাওলাদারের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। 
 
বাড়ির মালিক আঃ হক হাওলাদারের স্ত্রী লিপি বেগম আমাদের নতুন সময়কে বলেন, সকালে আমি গোয়াল ঘরে দুধ দোহান করতে ছিলাম। এমন সময় আমাকে মেয়েটার(নিহত ফারজানার)স্বামী ডাকাডাকি করতে ছিল। গিয়ে দেখি - মেয়েটা স্বামীর কোলে, মাথায় তেল-পানি দিতেছে। দ্রুত হাসপাতালে নেয়ার জন্য বলে বাসায় এসেছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গত ৫/৬ দিন আগে আমাদের বাসায় যখন ভাড়া ওঠে তখনই ওই মেয়েটা( নিহত ফারজানা) বলছিল যে, আমার মৃগীর সমস্যা আছে। এমন সমস্যা হলে আমাকে যেন দ্রুত হাসপাতালে নেয়া হয়। 
 
অপর দিকে নিহতের স্বামী রাশেদুল ইসলাম ওরফে রাসেল বলেন, সকালে ঘুমের মধ্যে একটি চিৎকারের শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি সে(নিহত ফারজানা) মাটিতে পড়ে আছে এবং কোকাচ্ছে। পরে অপর ভাড়াটিয়া রাসেদ ও তার স্ত্রীকে সাথে নিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ডাক্তারের কাছে হাসপাতালে গিয়ে বৈদ্যুতিক শক খেয়েছে এমন দাবি করেছেন কিনা জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, ডাক্তারকে বলেছি কারেন্টে ধরেছে মনে হয়। 
 
তিনি আরও বলেন, বাসার বাইরে বাথরুমের সাথে যেখানে ফারজানা পড়ে গিয়েছে সেখানে গাড়ির লাইন ছিল। এখানে কোন গাড়ির লাইন নেই এমন কথা প্রতিবেদক বললে নিহতের স্বামী রাসেল এ কথার কোন সদুত্তর দিতে পারেন নি। এলাকাবাসীর অভিযোগ, স্বাভাবিক মৃত্যু নয়, ফারজানার মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদরে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

‎বিপর্যয়ের মধ্যেও কুতুবদিয়ায় এসএসসি ফলাফলে মডেল হাই স্কুল শীর্ষে, দাখিলে নূরানীয়া বালিকা মাদ্রাসা

বিছানায় গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

মধুখালী বাজার পরিদর্শনে নবনিযুক্ত ইউএনও, অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা

পত্নীতলায় পাশের হার ৬২.৪৩ একটি প্রতিষ্ঠানের সবাই ফেল

৪২ বছর আগে পানি নিষ্কাশনের জন্য বসানো মেশিনগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা

পটুয়াখালীর গলাচিপায় ডোবায় পরে তিন বছরের শিশুর মৃত্যু

হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৭ দোকান ও বসতঘর

‎আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

ভূরুঙ্গামারীতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ, বিএসএফের হাতে যুবক আটক

‎প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার

পটুয়াখালীর দুমকীতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন

কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক