ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ চরম ভোগান্তির শিকার হচ্ছে হাড় ভাঙ্গা রোগীরা,


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩১-৭-২০২৩ দুপুর ৪:৫৭
টেকনিশিয়ান না থাকায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি দীর্ঘ ৫ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে  চরম ভোগান্তির শিকার হচ্ছে হাড় ভাঙ্গা রোগী ও তাদের  স্বজনদের। স্বল্প খরচের চেয়ে কয়েকগুণ বেশি টাকা দিয়ে বেসরকারি ক্লিনিকগুলোতে এক্স-রে করতে হচ্ছে রোগীদের। এতে রোগী ও তাদের স্বজনরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে যেমন রোগীরা ভোগান্তি পোহাচ্ছে তেমনি সরকার বছরে বড় অংকের টাকা রাজস্ব হারাচ্ছে।
দুমকি উপজেলা শহরসহ উপজেলাধীন ৫ টি ইউনিয়নের লক্ষাধিক জনগণের সেবা দানের জন্য ২০০৩ সনে ৩১শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপিত হয়। বর্তমানে  সেটিকে ৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে।
জানা গেছে, দুমকি উপজেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা স্বল্প খরচে সঠিক সেবা নেওয়ার জন্য ওই হাসপাতালে যান। বিভিন্ন গুরুতর সমস্যা বা ভাঙাচোরা রোগীদের এক্স-রে করার প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষ এক্সরে রিপোর্ট রোগীদের বাইরে থেকে করানোর পরামর্শ দেন। পরে উপায় না পেয়ে শহরের বিভিন্ন বেসরকারি প্রাইভেট ক্লিনিকে এক্স-রে করতে হয়। ফলে  অসুস্থ ও মুমূর্ষ রোগীদের যাতায়াতে হাসপাতালের এক্স-রে মেশিন টেকনিশিয়ান না থাকায় মেশিনটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সরকারি হাসপাতালে স্বল্প খরচের চেয়ে কয়েকগুণ বেশি টাকা দিয়ে বেসরকারি ক্লিনিকগুলোতে এক্স-রে করতে হয় রোগীর স্বজনদের। ফলে রোগী ও তাদের স্বজনরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও দুমকি হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে হাসপাতালের সিঁড়ি বেয়ে ওঠানামা করা এবং ক্লিনিকে যাতায়াতের ক্ষেত্রে পথিমধ্যে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের।
এ ব্যাপারে দুমকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডাঃ মীর শহীদুল হাসান শাহিন জানান, এক্স-রে মেশিনের টেকনিশিয়ান না থাকায় দীর্ঘদিন পড়ে থাকার কারণে ওই মেশিনের কার্যক্রম ক্ষমতা কমে যাচ্ছে। একজন এক্সরে টেকনোলজিষ্ট এর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও দীর্ঘদিন হলেও তা বাস্তবায়ন হয়নি।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস