ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় বিকাশ অ্যাকাউন্ট না থাকায় ভাতা মিলছে না তিন শতাধিক ভাতাভোগীর


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ২:৪৬

রাজবাড়ীর পাংশা উপজেলার তিন শতাধিক ভাতাভোগীদের মাথায় হাত। ভাতাভোগীদের মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকায় আটকা পড়েছে ভাতার টাকা। ‍এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের।

চলতি বছরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন করেছেন ১০ হাজর ভাতাভোগী। এরমধ্যে তিন শতাধিক ভাতাভোগীর মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকায় ভাতার টাকা আটকা পড়ে আছে বাংলাদেশ ব্যাংকে। এছাড়াও ভুল নাম্বারও সংশোধন করা হয়েছে অনেকের।

বুধবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদের বারান্দায় আশুবালা (৮০) নামে এক বৃদ্ধাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরগোপালপুর গ্রামের মৃত বিমন মণ্ডলের স্ত্রী। তার সাথে কথা হলে তিনি বলেন, ভাতার কার্ড করার সময় ঠিক পাইনি। মোবাইল নাম্বারে বিকাশ করা ছিল না। এ কারণে আমার টাকা আটকে রয়েছে। ভাতার টাকা পাওয়ার জন্য আমার মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিয়ে এসেছি। তার সাথে কথা বলতে বলতেই এগিয়ে আসেন আরো বেশ কয়েকজন। একই সমস্যায় ভুগছেন তারা। মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিয়ে এসেছেন তারা।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম বলেন, শতভাগ ভাতাভোগীর আওতায় রয়েছে পাংশা উপজেলা। উপজেলায় সর্বমোট ভাতাভোগীর সংখ্যা রয়েছে ২৪ হাজার। চলতি বছরে আবেদন করেছেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ১০ হাজার ভাতাভোগী। আবেদনের সময় যে মোবাইল নাম্বারগুলো ব্যবহার করেছেন, এরমধ্যে অনেকের মোবাইল নাম্বার সঠিক নয়। অনেকের মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। গত তিন মাসে পাঁচ শতাধিক ভাতাভোগীর মোবাইল নাম্বর পরিবর্তন করা হয়েছে। এখনো তিনশতাধিক ভাতাভোগীর মোবাইল নাম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকায় তাদের টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রয়েছে। তাদের মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য বলা হয়েছে।

তিনি আরো বলেন, অনেক বৃদ্ধ লোক আছেন যারা মোবাইল ফোন ব্যবহার করেন না। তারা অনেকেই অন্যের মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন। ভাতাভোগীদের অজান্তে বিকাশ থেকে টাকা উঠিয়ে নিচ্ছ। অনেক ভাতাভোগী আমাদের কাছে এসে অভিযোগ করছেন আমরা টাকা পাইনি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ভাতাভোগী যে মোবাইল নাম্বার দিয়েছেন তাতে টাকা গেছে এবং টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে অনেক সময় ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়