পাট নিয়ে বিপাকে কৃষকেরা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এবার পাটের ফলন ভালো হলেও সোনালি আঁশ ঘরে তোলা নিয়ে
বিপাকে পড়েছেন চাষিরা। এই ভরা বর্ষা মৌসুমেও তেমন বৃষ্টি না হওয়ায় খালবিল ও ডোবা-নালায় পানি নাই। পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না। পানি না থাকার কারণে অনেক কৃষকই পাটই কাটছেন না। অনেকে পাট কেটে জাগ দিতে না পেরে স্তুপ করে রেখে দেওয়ায় পাট শুকিয়ে লালচে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু জলাশয়ে যে পানি আছে তা দিয়ে পাট পচানোর জন্য যথেষ্ট নয়। এটা জেনেও অনেকে সেখানেই পাট জাগ দিয়ে রেখেছেন। এতে পাট নিম্নমানের হয়ে যাওয়ার আশংখা করেছেন। অনেকে কোনো উপায় না পেয়ে কেটে রাখা পাট দূর-দুরান্তে
নিয়ে পানি শূণ্য গর্তে বহন করে পানি শূণ্য গর্তে-ড্রেন কিংবা ডোবা নালায় সাজিয়ে সেচপাম্পের মাধ্যমে পানি দিয়ে জাগ দিচ্ছেন। উপজেলার নলকা ইউনিয়নের দাপুর গ্রামের কৃষক ছৈয়ম আলী বলেন, পাটের ভালো দাম থাকলেও খাল-বিলে পানি না থাকার কারণে পাট জাগ দিতে সমস্যা হচ্ছে। সেচের মাধ্যেমে অল্প পানিতে পাট জাগ দেওয়ায় পাটের রং ভালো হচ্ছে না। পাটের রং ভালো না হওয়ায় পাট বেশি দামে বিক্রি করতে
পারবো না। উজেলার ঘুড়কা ইউনিয়নের জগনাথপুর গ্রামের আব্দুল কাদের, ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল রঘুনাথপুর গ্রামের আপেল মাহমুদ, ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের বজলু শেখ বলেন, আমরা
পাটজাগ দেওয়ার পানি না পাওয়া কারণে, জমি থেকে পাট নিয়ে নদী বা খালের দুরত্ব অনেক বেশী হওয়ার কারণে শ্রমিকদের অতিরিক্ত মজুরি দিতে
হচ্ছে। আবার অনেকেই সেচ পাম্পের মাধ্যমে পানি দিয়ে পাট জাগ দিলেও কৃষকদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। একই গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবছরে পাট কাটার শ্রমিক খরচ বেশী হয়েছে। আমি এক বিঘা জমির পাট খুব কষ্টে জাগ দিয়েছি। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, উপজেলায় চলতি মৌসুমে ৮ শত ৯২ হেক্টর জমিতে কৃষকরা পাট চাষ করেছেন। গত বছরের তুলনায় এবছর ১১২ হেক্টর জমিতে পাট চাষ বেশী হয়েছে। খরা-অনাবৃষ্টির কারণে খালবিল ও পুকুরে পানি নাই। তাহলে পাট চাষিদেরকে রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর পরামর্শ দিচ্ছি।এই পদ্ধতিতে পাট পচালে পাটের আঁশের মান ভালো থাকে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied