ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ৩ যুবক আটক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৩ দুপুর ৩:৫৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ভুয়া পুলিশ পরিচয়ে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ যুবককে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সোমবার (৩১ জুলাই) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- উপজেলার খুপিবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে কাওসার (২২), ছাব্বিশা গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৫) এবং ফসলান্দি গ্রামের শামসুল হকের ছেলে সিফাত (২৫)।

কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে যমুনা নদীরপাড়ে বসেছিলাম। হঠাৎ কাওসারের নেতৃত্বে ৭-৮ জন যুবক ভুয়া পুলিশ পরিচয়ে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে টাকা দিতে অস্বীকার করলে আমাকে আমাকে হাত ও মুখ-বেঁধে পাট ক্ষেতে নিয়ে মারধর করে এবং হত্যার হুমকি দেয়।

একপর্যায়ে কাওসারকে বাড়িতে পাঠালে সে আমার স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে আসে এবং মোবাইলের বিকাশে থাকা ১৮ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেন। পরে পরিবারের লোক কাওসারের পেছনে এসে আমাকে উদ্ধার করে এবং তাদের ধাওয়া করে ৩ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। 

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কাপড় ব্যবসায়ীকে মারধরের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা ওই কাপড় ব্যবসায়ীর কাছে পুলিশ পরিচয় দেন ও মারধর করে। এ ঘটনায় ভুক্তভোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি এখনো অভিযোগ করেনি। তবে, তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত