ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে জলমহল দখল করে মাছ চাষ, জেলেরা জীবিকা নির্বাহ করতে বাধা


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৩ দুপুর ৩:৫৫

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা পিছনের হাওর দখল করে প্রায় এক কিলোমিটার জাল দিয়ে বেড়া দিয়ে অবাধে চলছে প্রভাবশালীদের মাছ চাষ।এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আয়, ও গরিব অসহায়, এলাকার সাধারণ জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করা  থেকে বঞ্চিত হচ্ছে।

ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের  মৃত আরশাদ উদ্দিনের ছেলে সজীব (৩৫), জালাল উদ্দিন চৌধুরী ছেলে দিপু  চৌধুরী (৪০),মৃত  গাবর আলী চৌধুরীর ছেলে  মঞ্জু চৌধুরী (৪৫) সরকারি জলমহল দখল করে, জাল দিয়ে বাঁধ  সৃষ্টি করে  মাছ চাষের করছে এ অভিযোগ।

জানা যায়, উপজেলার ফতেপুর  ইউনিয়নের দেওসহিলা পিছনের তলার হাওরে এলাকার সবচেয়ে বড় একটি হাওর, এটি মগরা নদী থেকে সংযোগ হয়েছে।পিছনের  হাওর  দখল করে জাল দিয়ে ঘেরাও করে মাছ চাষ করায়, বিঘ্ন ঘটছে নৌপথের  যাতায়াত।  দেওসহিলা  গ্রামের নাম বলতে অনিচ্ছুক, অনেক জেলেরাই জানায়, হাওরে  মাছ ধরতে বাধা, বর্ষা মৌসুমে হাওরে পানি আসায় মাছ ধরতে সহজ হতো, প্রতিনিয়ত মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম ,এখন হাওরের  জলমহল নাকি তারা মাদ্রাসার কাছ থেকে  ডেকে নিয়েছে।
 প্রতি বছর এই জলমহল দখল করে নিয়ে  প্রভাবশালী সজীব, মঞ্জ ,ও দিপু চৌধুরী, লাখ লাখ টাকার মাছ বিক্রি করে তারা, আমরা  গরিব মানুষ মাছ ধরতে গেলে মারধর করে বাধা দেয়।
 মৎস্যজীবীরা এ হাওর থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। কিন্ত  প্রভাবশালী  মহল -মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে পিছনের তলার হাওরে জল দিয়ে বেড়া দিয়ে দখল করে নিয়েছে। এ বিষয়ে দখল কারীর একজন, সজীব মিয়া বলেন, গত বছর ডেকে নিয়ে লছ হয়েছে, এবছর এলাকার জনগণই আমাদেরকে দিয়েছে হাওরে জাল দিয়ে বেড়া দিয়ে মাছ চাষ করার জন্য। 

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সামিউল হায়দার ( শফি) বলেন, দেওসহিলা গ্রামের কয়েকজন প্রতি বছর হাফিজি মাদ্রাসার কাছ থেকে ফর্তন নিয়ে মাছ চাষ করে আসছে শুনেছি। উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান তিনি বলেন, সরকারি জলমহল অবৈধভাবে দখল করেছে, এ বিষয়টা নিয়ে উপজেলা (ইউএনও ) মহোদয় স্যারের সাথে কথা হয়েছে আমার, অচিরেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা