ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

তেতুলিয়ায় বিজিবির বিরুদ্ধে আদালতে মামলা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১-৮-২০২৩ বিকাল ৫:৫০
পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বিজিবি ভজনপুর ক্যম্পের কোম্পানি কমান্ডার ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গরু চোরাকারবারি শাহজাহান আলী। গত রোববার (৩০ জুলাই)তেঁতুলিয়া আমলী আদালত-৪ মামলা দায়ের করেন। শাহজাহান আলী তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি ভজনপুর এলাকার নুরল ইসলামের ছেলে।মঙ্গলবার দুপুরে মামলাটি  বিচারক আমলে নিয়ে ১০ আগস্ট আদেশের দিন ধার্য করার বিষয়টি নিশ্চিত করেন এ্যাডভোকেট আব্দুল মতিন।
 
মামলা সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান হাট থেকে গরু ক্রয় করে নছিমন গাড়িতে পঞ্চগড় নেয়ার সময় শনিবার বিকালে দেবনগর ইউনিয়নের টটুয়া পাড়া এলাকা থেকে ১৬ টি গরু আটক করে বিজিবি। ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় পরে ১৮ ব্যাটালিয়নে পাঠানো হয়।সোমবার ৪ লক্ষ ৭৫ হাজার ৩৮৫ টাকায় ১৬ টি গরু নিলাম দেয় বিজিবি।
 
মামলার বাদি শাহজাহান আলীর চাচা শশুর নজরুল ইসলাম জানান,বিজিবির কোম্পানি কমান্ডার আমার সাথে মোটরসাইকেল যোগে গিয়ে ভারতীয় গরু আটক করেছে, তবে কোন চাঁদা দাবি করেননি।শুনেছি শাহজাহান অবৈধপথে আসা ভারতীয় গরু বাজারে বিক্রি করে।
 
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দিন জানান,মামলায় গরু বিক্রির অনুমতির যে কাগজ গরু ব্যবসায়ি শাহজাহান আদালতে দাখিল করেছেন সেগুলো ১৩ জুলাইয়ের।এই ১৬টি গরুর কাগজ আমরা দেইনি। পুর্বের নেওয়া কাগজ গুলো শাহাজান আদালতে দাখিল করেছেন।
 
পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের সিইও  লে.কর্নেল জুবায়ের হাসান বিজিবির কোম্পানী কমান্ডারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার জানামতে বিজিবি কোন চাঁদা দাবী করেননি।
চোরাকারবারিরা মাঝে মাঝে বিজিবি সদস্যদের হয়রানি করার জন্য অপচেষ্টা করে। মামলার বাদি শাহজাহান দীর্ঘদিন ধরে গরু চোরাকারবারির সাথে জরিত। 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে