ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১-৮-২০২৩ রাত ১০:৩৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল-আমিনকে (৩২) গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর (রেলগেট কাঠালতলা) এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী নবীনগর এলাকার শাহ আলমের ছেলে।

থানা সূত্রে, গ্রেপ্তারকৃত আসামী মোঃ আল আমিন একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ১৯/০৫/২০১৮ খ্রি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ১৯ (১) এর টেবিলের ক্রমিক নং ৯ (ক) ধারায় পাটগ্রাম থানায় একটি মাদক মামলা রুজু হয়। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ লালমনিরহাট উক্ত মামলায় আসামীকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড ও ২,০০০(দুই হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরো ২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

 পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী আল আমিনকে বিজ্ঞ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। সাজা এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করে আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল  প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু