আজাদ তালুকদার ছিলেন নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ তালুকদারের ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং একইসাথে তার পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্যমন্ত্রী ক্যান্সারের সাথে যুদ্ধরত আজাদ তালুকদারের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখতেন, কয়েকদিন আগেও হাসপাতালে তাকে দেখতে গেছেন।
মন্ত্রী হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, খুব কাছে থেকে দেখা আজাদ তালুকদার ছিলেন এক নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক। তার অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
বুধবার বাদ যোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় ও রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তৃতীয় জানাযার পর পারিবারিকভাবে আজাদ তালুকদারের দাফন সম্পন্ন হওয়ার কথা।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied