গাজীপুরে বিয়ের প্রলোভনে প্রেমের ফাদে ফেলে অশ্লীল ছবি ধারণ করে ব্লাকমেইল
গাজীপুরের টঙ্গীতে নারী (২৮) কে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাদে ফেলে প্রথমে প্রেমের সম্পর্ক আত:পর গোপনে ভিডিও ধারণ করে যুবতীকে প্রতিনিয়ত ব্লাকমেইল করায় টঙ্গী পশ্চিম থানায় টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আশরাফুল আলমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।
ভুক্তভোগী ও নারী লিখিত অভিযোগে বলেন, টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা খলিল মার্কেট এলাকার বাসিন্দা মো: হায়দার আলীর ছেলে ছাত্রলীগ নেতা আশরাফুল আলম বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে প্রেমের সম্পর্ক করে কিছু গোপন ছবি ধারণ করে আমাকে ব্লাকমেইল করে আসছিলো। পরে আমি তার সাথে একাধিক মেয়ের প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে আমার সাথে সম্পর্ক না রাখার কথা জানালে সে আমার গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে এবং আমি ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করে। এই বিষয়ে আশরাফুল আলমের বাবা কে একাধীক বার জানালেও সে বিভিন্ন আশ্বাস দিয়ে কোন পদক্ষেপ নেয়নি। এবিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা আশরাফুল আলম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আগামী দুই তিন দিনের মধ্যে সকল সমষ্যার সমাধান হয়ে যাবে। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান এই বিষয়ে এক নারীর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
রাজারহাটে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ আহত ৬
ফজর পড়েই ধান কাটতে নামেন মনি রামপুরের এমপি এনামুল
বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
শরণখোলায় তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন;
অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু
রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied