কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১
গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা মোড় এলাকা হতে ৩০০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।“ চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময় মাদক উদ্ধারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার ০২ আগস্ট আনুমানিক ১০.৪৫ মিনিটে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুরের বাসন থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি চান্দনা চৌরাস্তা মোড়, সরকার মার্কেট, নিউ সুরমা রেস্তোরা এন্ড সুইটমিট, এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বড় মাদক ব্যবসায়ী মোঃ হারিচ মিয়া (৩৫), কে গ্রেফতার করে । এসময় ধৃত আসামীর নিকট হতে ৩০০ গ্রাম হেরোইন, ০১টি মোবাইল ফোন ও নগদ ৮০০/-টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে গণমাধ্যমেকে জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)মোঃ পারভেজ রানা।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied