সদরপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুরে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু (১২) কে ধর্ষণের অভিযোগে আলী খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকালে ধর্ষিতার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদরপুর থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আলী খান উপজেলার ভাষাণচর ইউনিয়নের ছৈজদ্দিন মোল্যার ডাঙ্গী গ্রামের আজম খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ আগস্ট) রাত ৮ টার দিকে ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে একটি মাঠে নিয়ে জোর করে ধর্ষণ করে। পরে মেয়েটি ডাক-চিৎকার করলে তাকে ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটি তাঁর বাবা,মাকে ঘটনার কথা খুলে বলে।
শিশুটির বাবা জানান, মেয়ের মুখে ঘটনার কথা শুনে আমি থানা পুলিশের সহযোগীতা নেই। পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে। আমার শিশু কন্যাকে ধর্ষণকারীর উপযুক্ত বিচার চাই সরকারের কাছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মামুন আল রশীদ জানান, গত বুধবার (২ আগস্ট) সকালে ঘটনার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশে একটি দল পাঠাই। তারা অভিযান চালিয়ে আলী খানকে গ্রেপ্তার করে। আমরা শিশুটিকে মেডিক্যাল চেক-আপের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এবং আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদের পর ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’