ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পতেঙ্গার ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ১:৩৭
চট্টগ্রামের পতেঙ্গায় চাঁদার দাবিতে ব্যবসায়ী ও সমাজ সেবক পতেঙ্গা সমুদ্র সৈকত হকার ও ক্যামেরাম্যান সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদের উপর একই এলাকার মুছা গংদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
 ৩ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে পতেঙ্গার ফুলছড়ি পাড়া এলাকায় এই মানববন্ধন ও পরবর্তী বিক্ষোভ মিছিলে অংশ নেন স্থানীয়রা।
 
বিক্ষোভকারীরা হামলার ঘটনায় আহতদের ছবি এবং হামলাকারীদের নাম সম্বলিত বিশাল ব্যানার নিয়ে মিছিল করে। মিছিলটি পতেঙ্গা হোটেল মোড় হতে ফুলছড়ি  পাড়া পর্যন্ত প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত সকলে মুছা ও তার সন্ত্রাসীবাহিনীর হামলায় জড়িতদের বিচারের দাবী জানান।
 
বিক্ষোভকারীরা জানান, গত বুধবার (২ আগস্ট)  পতেঙ্গা সমুদ্র সৈকত হকার ও ক্যামেরাম্যান সমবায় সমিতির  সভাপতি নুর মোহাম্মদ পতেঙ্গার ফুলঝুরি পাড়াস্থ তার নিজ জায়গায় গেলে ওই সময় পতেঙ্গার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মুছা ও তার  সন্ত্রাসীবাহিনীরা চাঁদা দাবী করে, তার উপর হামাল চালায়। তারা নুর মোহাম্মদকে হত্যার উদ্দেশে মারাত্মক জখম করে।  এ ব্যাপারে পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরী করা হয় । এরপরই ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার