ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ১২'শ বৃক্ষ বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ২:৫৭

সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য চাই দূষণমুক্ত স্বচ্ছ পরিবেশ।আর নির্মল ও ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষই আমাদের জীবনযাত্রার প্রাকৃতিক সঙ্গী। বাংলাদেশের আয়তন অনুযায়ী বৃক্ষের প্রয়োজন শতকরা ২৫ ভাগ। অথচ বর্তমানে মাত্র ১৭ শতাংশ রয়েছে এই বৃক্ষ ও বনভূমি। তাই দেশের পরিবেশের ভারসাম্য ও সতেজতা ধরে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ২০২৩ সালে সারা দেশে এক লক্ষ বৃক্ষরোপণ। এসব বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃক্ষ বিতরণ ও রোপণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার ৩ আগস্ট সকালে উপজেলার স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সার্বিক সহযোগিতায় জয়ানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ৩'শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের উন্নত মানের আম, পেয়ারা, ও লেবু। লক্ষীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাই হাজিপুর দাখিল মাদ্রাসা, বায়তুল কুরআন নূরানী মডেল মাদ্রাসা ও আস তাকওয়া মডেল মাদ্রাসায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. ইউসুফ আলীর সার্বিক সহযোগিতায় ৯'শতাধিক বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়।পৃথক স্থানে বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন,জয়ানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আবুল কালাম আজাদ,ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মীর ওবায়দুল ইসলাম মাসুম,আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জ্বল, আব্দুস সালাম লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নূরনবী ও মো.কামরুল হোসাইন, স্বেচ্ছাসেবী কাজল দাশ,বাহাদুর আলী প্রমুখ।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের