মুরাদনগরে ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে সোমাইয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ আগস্ট) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সোমাইয়া আক্তার উপজেলার পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ আ. ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ও নবীয়াবাদ গ্রামের গোলাম ছান্দানীর মেয়ে।
ওই স্কুলছাত্রীর মা রিনা আক্তার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সোমাইয়া বাড়ির পাশে কালভার্টের ওপর দুই ছেলের সাথে কথা বলছিল। এ সময় নবীয়াবাদ গ্রামের হোসেন মিয়ার ছেলে সোহেল মিয়া (২৭), হাকিম মিয়ার ছেলে জাকির মিয়া (২৭), হেলাল মিয়ার ছেলে শরিফ মিয়া (২২), কাদির মিয়ার ছেলে শাহাদাত (২৬), কাশেম মিয়ার ছেলে ইসমাইল (২৩), মোর্শেদ মিয়ার ছেলে সোহাগসহ (২৬) একদল বখাটে তাদের কথা বলতে দেখে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যসহ অপমান করে। ওই অপমান সইতে না পেরে মঙ্গলবার বিকেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে বাড়ির লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মৃত্যুর খবরটি পেয়েছি। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied