ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে মাহিন্দ্রা - নাসিমন সংঘর্ষে ২ জন আহত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ১:৩২
 পটুয়াখালীর দুমকীতে মাহিন্দ্রা- নসিমন সংঘর্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ২ জন আহতের ঘটনা ঘটেছে।  শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লেবুখালী - বাউফল মহাসড়কের সাতানি এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী আমিরুল আলম(২৪) ও  মুরাদিয়ার ব্যবসায়ী আশুতোষ মালাকার (৫০)গুরুতর আহত হয়। আমিরুল  ঝালকাঠির রাজাপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং আশুতোষ উপজেলার মুরাদিয়া এলাকার বাসিন্দা। 
জানা যায়,আহতরা  শুক্রবার রাতে লেবুখালীর পাগলা থেকে মাহিন্দ্রাযোগে দুমকীর উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে সাতানি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা নসিমনের মধ্যে সংঘর্ষ হলে আশুতোষ মালাকারের এক পা বিচ্ছিন্নসহ গুরুতর আহত হন তাঁরা। আহতদের প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আশুতোষের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা জাতীয় অর্থপেডিক হাসপাতালে ( পঙ্গু হাসপাতাল) রেফার করা হয়। দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক নসিমন চালক রনজিত(১৩) কে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস